Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ঘুরে দাঁড়াল শেয়ার সূচক, আরও পড়ল টাকার দর

টানা তিনদিন গোঁত্তা খাওয়ার পর অবশেষে ঘুরে দাঁড়াল ভারতের শেয়ার বাজার। উঠল তথ্যপ্রযুক্তি, গাড়ি, ভোগ্যপণ্যের শেয়ার দর। দেশের জিডিপি বৃদ্ধির হারের তথ্যই সপ্তাহের প্রথম দিন সূচককে ঊর্ধ্বমুখী করল।

ঘুরে দাঁড়াল শেয়ার সূচক, আরও পড়ল টাকার দর
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

মুম্বই: টানা তিনদিন গোঁত্তা খাওয়ার পর অবশেষে ঘুরে দাঁড়াল ভারতের শেয়ার বাজার। উঠল তথ্যপ্রযুক্তি, গাড়ি, ভোগ্যপণ্যের শেয়ার দর। দেশের জিডিপি বৃদ্ধির হারের তথ্যই সপ্তাহের প্রথম দিন সূচককে ঊর্ধ্বমুখী করল। বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্স এদিন ৫৫৪.৮৪ পয়েন্ট বা ০.৭০ শতাংশ বেড়েছে। দিনের শেষে ৮০,৩৬৪.৪৯ পয়েন্টে থামে সেনসেক্স। এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটিও পাল্লা দিয়ে ১৯৮.২০ পয়েন্ট বা ০.৮১ শতাংশ লাফ দিয়েছে। লেনদেনের শেষে নিফটি পৌঁছয় ২৪,৬২৫.০৫ পয়েন্টে।  যদিও এরইমধ্যে টাকার দাম আরও তলানিতে পৌঁছেছে। এদিন মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম আরও ১০ পয়সা কমে। এদিন প্রতি ডলারের দাম হয়  ৮৮.১৯ টাকা।  ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা ও আমদানিকারীদের ডলারের চাহিদা বৃদ্ধির জন্যই টাকার দামে রেকর্ড পতন বলে মনে করা হচ্ছে। এদিন একটা সময় ডলারের তুলনায় দর ৮৮.৩৩ টাকায় নেমে গিয়েছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ