Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্থানীয় টর্নেডোর কবলে তছনছ কুলপির ৪টি গ্রাম

স্থানীয় টর্নেডোর কবলে তছনছ কুলপির ৪টি গ্রাম
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাকদ্বীপ: স্থানীয় টর্নেডোর কবলে পড়ে তছনছ হয়ে গেল কুলপির গাজিপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতাবাদ, ছামনাবুনি, দয়ারামপুর ও বাঁশবেড়িয়ার বিস্তীর্ণ অঞ্চল। ভেঙে পড়ল একের পর এক গাছ। উড়ে গেল বহু বাড়ির টালির ও টিনের ছাউনি। এছাড়াও বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে কার্যত এই অঞ্চলে ধ্বংসলীলা চালায় ক্ষণিকের টর্নেডো। হঠাৎ টর্নেডো আসায় এদিন বিকেলে গ্রামবাসীরা বিক্ষিপ্তভাবে ছোটাছুটি শুরু করে দেন। এমনকী অল্পের জন্য অনেকে প্রাণে বেঁচে গিয়েছেন। 
গাজিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহানুর বিবি মোল্লা বলেন, কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে গিয়েছে ওই এলাকা। বুধবার গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এখনও পর্যন্ত প্রায় ৪০টি বাড়ি ভেঙে পড়ার খবর রয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের আপৎকালীন সব রকমের সাহায্য করা হয়েছে। কুলপির বিডিও সৌরভ গুপ্তা বলেন, স্থানীয় টর্নেডোর জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। পরে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ