Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্টিফেন কোর্ট: মামলা থেকে অব্যাহতির আরজি নিয়ে দীর্ঘ শুনানি

২০১০ সালে কলকাতার স্টিফেন কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৩ জন মারা যায়। সেই মামলায় জামিনে থাকা অভিযুক্তরা মামলা থেকে অব্যাহতি চাইলেন।

স্টিফেন কোর্ট: মামলা থেকে অব্যাহতির আরজি নিয়ে দীর্ঘ শুনানি
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১০ সালে কলকাতার স্টিফেন কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৩ জন মারা যায়। সেই মামলায় জামিনে থাকা অভিযুক্তরা মামলা থেকে অব্যাহতি চাইলেন। বুধবার কলকাতার নগর দায়রা (বিচারভবন) আদালতে তা নিয়ে তাঁদের আইনজীবী দীর্ঘ সওয়াল করেন। তবে সেই শুনানি অসমাপ্ত থাকে। আগামী ২৫ ফেব্রুয়ারি ফের ওই শুনানির দিন ধার্য হয়েছে। এদিন অভিযুক্ত পক্ষের আইনজীবী অমিত ভট্টাচার্য তাঁদের সওয়ালে বলেন, ‘এই মামলায় তাঁদের মক্কেলদের কোনো ভূমিকাই নেই।’ তাঁর অভিযোগ, ‘পুলিশ যে ধারায় মামলা করেছে, তা কোনোমতেই আইনসিদ্ধ নয়। ফলে তাঁদের বিরুদ্ধে চার্জগঠন করে এই মামলার বিচার চলতে পারে না। তাঁদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।’

Advertisement

অন্যদিকে সরকারি আইনজীবী গণেশ মাইতি বলেন, ‘অভিযুক্ত পক্ষের বক্তব্য শেষ হলেই সরকার পক্ষের কিছু বক্তব্য কোর্টের কাছে তুলে ধরব।’ তাঁর দাবি, ‘এই মামলায় যথেষ্ট তথ্য‑প্রমাণ আছে। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠন করে মামলা চালানোর কোনও সমস্যাই নেই।’ আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে ওই অগ্নিকাণ্ডের ঘটনার পর পুলিশ নির্দিষ্ট সময়ের মধ্যে ছয় অভিযুক্তের বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট দেয়। কিন্তু পরবর্তীকালে আইনি গেরোয় নিম্ন আদালতে মামলার বিচার শুরু করা যায়নি। হাইকোর্টের নির্দেশে মামলাটি ফের নিম্ন আদালতে ওঠে। এরপরই মামলা থেকে ‘মুক্তি’ পেতে অভিযুক্তরা আদালতে আরজি জানান।

Advertisement
সম্পর্কিত সংবাদ