Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ময়দানে শিশুকন্যাকে ধর্ষণ-খুনের মামলায় সৎ বাবার জামিন খারিজ

ময়দানের ঝোঁপে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ধৃত সৎ বাবার জামিনের আবেদন নাকচ করে দিল আদালত। বৃহস্পতিবার কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতের বিচারক পাপিয়া দাস জামিন বাতিল করে দিয়ে অভিযুক্তকে ২১ মে পর্যন্ত জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।

ময়দানে শিশুকন্যাকে ধর্ষণ-খুনের মামলায় সৎ বাবার জামিন খারিজ
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়দানের ঝোঁপে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ধৃত সৎ বাবার জামিনের আবেদন নাকচ করে দিল আদালত। বৃহস্পতিবার কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতের বিচারক পাপিয়া দাস জামিন বাতিল করে দিয়ে অভিযুক্তকে ২১ মে পর্যন্ত জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে জানান, এখনও পর্যন্ত মৃত শিশুটির ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসেনি। তা এলেই দ্রুত আদালতে পেশ করা হবে। এদিন সরকার পক্ষ থেকে ধৃতের জামিনে জোরালো আপত্তি জানানো হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, ২১ মার্চ ওই ঘটনার পর অভিযুক্ত সৎ বাবা চম্পট দেন ঝাড়খণ্ডে। সম্প্রতি তিনি কলকাতায় ফিরলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে পাকড়াও করে। সরকারি কৌঁসুলি জানান, অভিযুক্ত যুবকের মেডিক্যাল পরীক্ষার আরজি বিচারক মঞ্জুর করেছেন। পাশাপাশি আগামী শুনানিতে মামলার অগ্রগতির বিষয়ে তদন্তকারী পুলিশ অফিসারকে রিপোর্ট পেশ করার নির্দেশও দেন তিনি।                                                                                                          

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ