নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, সেই নির্দেশের পরও এনআইএকে কেস ডায়েরি হস্তান্তর করেনি রাজ্য পুলিশ। এই অভিযোগের প্রেক্ষিতে এনআইএ-কে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ দেয় নিম্ন আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু, বৃহস্পতিবার রাজ্যের সেই আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। অন্যদিকে, এই মামলায় অভিযুক্ত ৩১ জনকে একদিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতার বিচারভবনের এনআইএ’র বিশেষ আদালত। আজ, শুক্রবার ধৃতদের ফের আদালতে হাজির করা হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে অভিযোগের একটি ধারা প্রয়োগ নিয়ে উচ্চ আদালতে চলা মামলার শুনানি সম্পূর্ণ না হওয়ায় নিম্ন আদালত ধৃতদের একদিনের জেল হেপাজতের নির্দেশ দেয়। এনআইএ’র আইনজীবী শ্যামল ঘোষ বলেন, উচ্চ আদালত যে নির্দেশ দেবে, সেই অনুসারেই পদক্ষেপ করা হবে। তিনি জানান, সুপ্রিম কোর্ট বলেছিল অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারা দেওয়া যাবে কি না, তা ঠিক করবে হাইকোর্ট। আর



