Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ শুরু রাজ্য যাত্রা উৎসব

আজ, বৃহস্পতিবার শুরু হচ্ছে কুড়িদিন ব্যাপী রাজ্য যাত্রা উৎসব। উত্তর কলকাতার বাগবাজারে ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চে চলবে এই বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন বিকাল সাড়ে পাঁচটা থেকে মঞ্চস্থ হবে যাত্রা।

আজ শুরু রাজ্য যাত্রা উৎসব
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার শুরু হচ্ছে কুড়িদিন ব্যাপী রাজ্য যাত্রা উৎসব। উত্তর কলকাতার বাগবাজারে ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চে চলবে এই বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন বিকাল সাড়ে পাঁচটা থেকে মঞ্চস্থ হবে যাত্রা। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সাধারণ সম্পাদক কনক ভট্টাচার্য বুধবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন, কলকাতা যাত্রা কর্মী ইউনিয়ন ও সংগ্রামী যাত্রা প্রহরীর সহযোগিতায় চলা এই উৎসবে কলকাতা ছাড়াও রা঩জ্যের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রা দল অংশ নেবে। প্রতিদিন হল থেকে সরাসরি মিলবে টিকিট। আজ সূচনা উৎসবে বিশিষ্টরা উপস্থিত থাকবেন। যাত্রা উৎসব শেষ হচ্ছে আগামী ১৮ জুন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ