Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য, রিপোর্ট চাইল রাজ্য মহিলা কমিশন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ভুয়ো উকিল’ বলে মন্তব্য করেছিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেই সঙ্গে বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সম্পর্কেও তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।

মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য, রিপোর্ট চাইল রাজ্য মহিলা কমিশন
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ভুয়ো উকিল’ বলে মন্তব্য করেছিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেই সঙ্গে বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সম্পর্কেও তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে বারাকপুরের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠিকে চিঠি দিয়ে তদন্ত রিপোর্ট চাইল রাজ্য মহিলা কমিশন। পুলিশ কমিশনারকে আগামী ২০ মার্চের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য মহিলা কমিশন। বারাকপুরের তৃণমূল কাউন্সিলার সম্রাট তপাদার অর্জুন সিংয়ের মন্তব্য নিয়ে রাজ্য মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ