Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বাধীনতা দিবসে চার হাজার গ্রামে পরিস্রুত পানীয় জল দেবে রাজ্য

১৫ আগস্ট স্বাধীনতা দিবসে রাজ্যে ৪ হাজার গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বিজেপি সরকার। বিস্তারিত পড়ুন।

স্বাধীনতা দিবসে চার হাজার গ্রামে পরিস্রুত পানীয় জল দেবে রাজ্য
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘কল আছে, জল নেই’ ভোটের মুখে গ্রাম বাংলায় কান পাত঩লেই শোনা যেত এই অভিযোগ। এর অর্থ বাড়ি বাড়ি পানীয় জলের পা‌ইপ লাইনে বিছানো হলেও পানীয় জল সরবরাহ চালু হয়নি। জলের এই আকালের খেসারৎ দিয়েছে বিগত তৃণমূল সরকার। তাই বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে। সেই উদ্যোগেরই সবচেয়ে বড় বাস্তবায়ন হতে চলেছে ১৫ আগস্ট দেশের ৮০ তম স্বাধীনতা দিবসে। সেই দিন থেকেই একযোগে রাজ্যে ৪ হাজার গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। পুজোর আগে আগেই আরও চার হাজার গ্রামে এই কাজ করার টার্গেট নিয়েছে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। 

Advertisement

রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার বলেন, বিগত তৃণমূল সরকার মানুষের স্বাস্থ্য জলাঞ্জলি দিয়েও কাটমানি খেয়েছে। পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে তাঁরা সম্পূর্ণ ব্যার্থ হয়েছিল। আমরা ১৫ আগস্ট চার হাজার গ্রামের প্রতি বাড়িতে একযোগে পানীয় জল সরবরাহ চালু করব। আরও চার হাজার গ্রামেই সেই কাজ সম্পন্ন করা হবে দ্রুত। 
৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনের পথে দেশ। ইংরেজরা দেশ থেকে আশি বদল বিদায় নিলেও ভারত সরকার প্রতি গ্রামে আজও পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে ব্যার্থ। জল জীবন মিশন প্রকল্পে গ্রামীণ এলাকায় প্রতি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। সেই প্রকল্পেও পিছনের সারিতে পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই প্রকল্পে টাকা বরাদ্দও বন্ধ করে দেয় কেন্দ্র। এনিয়ে তৃণমূল বিজেপির মধ্যে বিস্তর রাজনীতি হলেও হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মতো মালভূমি লাগোয়া জেলা গুলিতে প্রকট হয়েছে জল সংকট। বিজেপি সুকৌশলে নিজেদের প্রতিশ্রুতি পত্রে পানীয় জলের সংকট মেটানোর কথা বলে মানুষের ক্ষোভ উসকে দেয়। এখন বিজেপি সরকারে। তাঁরা জালের জল নিয়ে মানুষের ক্ষোভ কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই প্রথম থেকেই এই বিষয়ে তৎপর তাঁরা। দফায় দফায় বিভিন্ন জলপ্রকল্প নিয়ে পর্যালোচনা করেছে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। প্রকল্প ধরে ধরে সমস্যা চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বিজেপি সরকার আসতেই জল জীবন মিশন প্রকল্প বিপুল কেন্দ্রীয় বরাদ্দ পায় রাজ্য। তারপরই প্রথম পর্যায়ে চার হাজার গ্রামে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ৩১ জুলাই থেকে ওই সব গ্রামে ট্রায়াল রান শুরু করবে দপ্তর। 
কিন্তু কেন পূর্বতন সরকার ব্যার্থ হল? জানা গিয়েছে, সমন্বয়ের অভাব প্রকট। একটি জল প্রকল্পের পাইপ লা‌ইন বিছানোর কাজ করছে এক ঠিকাদার। জলের সোর্স তৈরি করা ও ট্যাঙ্কি বানানোর কাজ করছে অন্য ঠিকাদার। তাঁদের মধ্যে কোন সমন্বয় নেই।  অন্য কাজ গুলি না করেই বাড়ি বাড়ি শুধু জলের পাইপ দেওয়া হয়েছে। এতে বাড়িতে জলের পাইপ এলেও জল আসেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ