নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মূল ভূখণ্ডের সঙ্গে সাগরদ্বীপ সংযোগকারী মুড়িগঙ্গা নদীর উপর প্রস্তাবিত ‘গঙ্গাসাগর সেতু’ নির্মাণের জন্য পুনরায় দরপত্র ডাকতে চলেছে রাজ্য পূর্তদপ্তর। এর আগে ডাকা দরপত্রে তেমন সাড়া না পাওয়ায় তা বাতিল করা হয়েছে। কিছুদিনের মধ্যেই নতুন করে দরপত্র ডাকা হবে বলেই সূত্রের খবর। সেই ক্ষেত্রে নির্মাণকারী সংস্থা পেতে কিছু শর্ত শিথিল করে দরপত্র ডাকা হবে বলে জানা গিয়েছে।



