Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

শেয়ার বাজারে প্রবেশে শিল্প সংস্থাকে উৎসাহ দেবে রাজ্য

পশ্চিমবঙ্গ থেকে যেসব সংস্থা ব্যবসা করছে, তারা যাতে শেয়ার বাজারে আরও বেশি করে অংশ নিতে পারে, তার দিকে নজর দেবে রাজ্য সরকার।

শেয়ার বাজারে প্রবেশে শিল্প সংস্থাকে উৎসাহ দেবে রাজ্য
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ থেকে যেসব সংস্থা ব্যবসা করছে, তারা যাতে শেয়ার বাজারে আরও বেশি করে অংশ নিতে পারে, তার দিকে নজর দেবে রাজ্য সরকার। সোমবার একটি অনুষ্ঠানে এসে এমনই দাবি করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ব্যবসা বাড়াতে বাজারে শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের পক্ষে সওয়াল করেন তিনি। 

Advertisement

কলকাতার তথ্য-প্রযুক্তি সংস্থা বেঞ্চমার্ক ইনফোটেক সার্ভিসেস লিমিটেডের আইপিও অনুষ্ঠানে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য যে-পথে হাঁটা জরুরি, পশ্চিমবঙ্গ সেই পথেই এগোচ্ছে। এক্ষেত্রে বাংলার বাণিজ্যিক সংস্থাগুলিও যদি এগিয়ে যেতে চায়, তাহলে তাদের শেয়ার বাজারে নাম নথিভুক্তির দরকার আছে। সরকার সেই কাজে তাদের পাশে থাকবে। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এই অনুষ্ঠানে দাবি করেন, এরাজ্যে শিল্প সংস্থাগুলির ভবিষ্যৎ অতি উজ্জ্বল।

Advertisement
সম্পর্কিত সংবাদ