Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সমবায়গুলিতে দ্রুত নির্বাচন করতে পদক্ষেপ রাজ্যের

রাজ্যের একাধিক সমবায় সমিতিতে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও নির্বাচন হয়নি। পরিচালন কমিটি না থাকায় প্রশাসনিক কাজে নানা জটিলতা দেখা দিয়েছে।

সমবায়গুলিতে দ্রুত নির্বাচন করতে পদক্ষেপ রাজ্যের
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: রাজ্যের একাধিক সমবায় সমিতিতে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও নির্বাচন হয়নি। পরিচালন কমিটি না থাকায় প্রশাসনিক কাজে নানা জটিলতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের সমবায় সমিতিগুলিতে দ্রুত নির্বাচন করতে উদ্যোগী হল সমবায় দপ্তর। জানা গিয়েছে, পরিচালন সমিতির মেয়াদ উত্তীর্ণ হওয়া ৯৪১টি সমবায় সমিতির নির্বাচন করাতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। ধাপে ধাপে জেলার একাধিক সমবায় সমিতিতে নির্বাচন হবে। প্রথম পর্যায়ে ৫-৭টি জেলার একাধিক সমবায়ে নির্বাচনের পরিকল্পনা রয়েছে। বাঁকুড়া জেলা থেকে এই নির্বাচন পর্ব শুরু হবে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। রবিবার বনগাঁয় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সমবায়মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, ‘সাধারণ মানুষের সার্বিক উন্নয়নের জন্য সমবায়গুলিতে নির্বাচন করে সঠিকভাবে পরিচালনা করা হবে।’ অন্যদিকে, রবিবার বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে বনগাঁ, হাবড়া ও গোবরডাঙা থানা এলাকার রেশন ডিলারদের তরফে খাদ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। ওই মঞ্চ থেকে খাদ্যমন্ত্রী বলেন, ‘ডিলারদের কর্তব্য সরকারের ভাবমূর্তি রক্ষা করা। কোনো অফিসারকেই উপঢৌকন নয়। এ সংক্রান্ত সমস্ত দুর্নীতির দায় অভিযুক্তকেই নিতে হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ