Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় বৃত্তিমূলক শিক্ষকদের বেতন দু’হাজার বাড়াল রাজ্য

অবশেষে কেন্দ্রীয় প্রকল্পের অধীন বৃত্তিমূলক স্কুল শিক্ষকদের বেতন বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল সরকার।

কেন্দ্রীয় বৃত্তিমূলক শিক্ষকদের বেতন দু’হাজার বাড়াল রাজ্য
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে কেন্দ্রীয় প্রকল্পের অধীন বৃত্তিমূলক স্কুল শিক্ষকদের বেতন বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল সরকার। কেন্দ্রীয় প্রকল্প সিএসএস-ভিএসই যা সাধারণভাবে এনএসকিউএফ বলেও পরিচিত, সেই শিক্ষকদের বেতন ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার টাকা করেছে কারিগরি শিক্ষা দপ্তর। এই মুহূর্তে ৩২২২টি স্কুলে এই প্রকল্প চালু রয়েছে। শিক্ষক রয়েছেন ২৬০৩ জন। একেক জন শিক্ষকের দায়িত্বে একাধিক স্কুল রয়েছে।

Advertisement

এনএসকিউএফ শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন, ‘আমরা এজেন্সির অধীনে রয়েছি। ২০ হাজার টাকা থেকে কেটে ১৬-১৭ হাজার টাকা আমাদের হাতে আসে। তাই আমাদের দাবি, এজেন্সির শৃঙ্খল থেকে আমাদের মুক্ত করা হোক।’ কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সমাজমাধ্যমে এ প্রসঙ্গে লেখেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা রেখেছেন। কেন্দ্রীয় সরকারও যাতে আনুপাতিক হারে পারিশ্রমিক বাড়ায়, সে ব্যাপারেও পদক্ষেপ করা হয়েছে। তবে, রাজ্য সরকারের অধীন বৃত্তিমূলক শিক্ষকদের বেতনবৃদ্ধি না হওয়ায় আগুনে ঘি পড়েছে। একজন শিক্ষক বলেন, ‘আমরা সব মিলিয়ে প্রায় ১২ হাজার জন রয়েছি। বেতন সাত হাজার থেকে ১৫ হাজার টাকা। ২০ বছর চাকরি করে, দু’টি স্কুলে পড়িয়েও আমাদের অনেকের বেতন ১০ হাজার টাকা। আমাদের বিষয়ে সরকার এখনও ভাবল না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ