Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ রাজ্য জয়েন্টের ফল প্রকাশ

আজ, বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজাম পরীক্ষার ফল। দুপুর দেড়টায় রূপান্নয়, জয়েন্ট বোর্ডের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করা হবে।

আজ রাজ্য জয়েন্টের ফল প্রকাশ
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজাম পরীক্ষার ফল। দুপুর দেড়টায় রূপান্নয়, জয়েন্ট বোর্ডের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। ২৪ মে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার কোর্সে ভরতির জন্য প্রার্থীরা এই পরীক্ষায় বসেছিলেন। এক লক্ষ ২০ হাজারের বেশি নথিভুক্ত ছাত্রছাত্রী ছিলেন। জানা গিয়েছে, এদিন বোর্ডের সভাপতি হিসাবে সাংবাদিক বৈঠক করবেন গৌতম পাল। নতুন সরকার আসার পরে তিনি পদত্যাগ করলেও ফলপ্রকাশ এবং কাউন্সেলিংয়ের গতিপ্রকৃতি নির্ণয়ের জন্য তাঁকে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইটগুলি থেকে ফল জানতে পারবেন প্রার্থীরা। র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাবে বিকেল ৪টে থেকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ