Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ডাকঘর এজেন্টদের জন্য নয়া নির্দেশিকা জারি করল রাজ্য

ডাকঘরের এজেন্টদের জন্য নয়া নিয়ম আনল রাজ্য অর্থদপ্তরের আওতাধীন স্বল্প সঞ্চয় বিভাগ। এজেন্সি নবীকরণের ক্ষেত্রে এতদিন দু’টি ‘কনডাক্ট সার্টিফিকেট’ জমা করতে হতো এজেন্টদের।

ডাকঘর এজেন্টদের জন্য নয়া নির্দেশিকা জারি করল রাজ্য
  • ২৪ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাকঘরের এজেন্টদের জন্য নয়া নিয়ম আনল রাজ্য অর্থদপ্তরের আওতাধীন স্বল্প সঞ্চয় বিভাগ। এজেন্সি নবীকরণের ক্ষেত্রে এতদিন দু’টি ‘কনডাক্ট সার্টিফিকেট’ জমা করতে হতো এজেন্টদের। অর্থাৎ এজেন্টকে চেনেন, এই মর্মে দু’জনের থেকে শংসাপত্র আদায় করতে হতো তাঁদের। সাধারণভাবে এলাকার জনপ্রিতিনিধি এবং গেজেটেড অফিসারদের থেকে এই শংসাপত্র আদায় করতেন এজেন্টরা। নয়া নিয়মে দপ্তর জানিয়েছে, ওই দু’টি শংসাপত্রের মধ্যে যে কোনও একটি শংসাপত্র হেড পোস্টমাস্টার বা সাব পোস্টমাস্টার দিতে পারেন। যদি এজেন্ট তাঁর এজেন্সি নবীকরণের ক্ষেত্রে ওই  শংসাপত্র আনেন, তাহলে তা গ্রহণ করবে স্বল্প সঞ্চয় দপ্তর। ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল দাস বলেন, ‘আমরা গোড়া থেকেই গেজেটেড অফিসারের তরফে শংসাপত্র আদায়ের বিপক্ষে ছিলাম। বহু ক্ষেত্রেই অফিসাররা সেই শংসাপত্র দিতে চান না। তাছাড়া রাজ্যে যেখানে স্ব-প্রত্যয়ন চালু হয়েছে, সেখানে এই নিয়ম খাটে না বলেই মতামত ছিল আমাদের। সেই মতো দপ্তরে দাবিও জানিয়েছি। যদি গেজেটেড অফিসারের বদলে পোস্টমাস্টারের শংসাপত্র গৃহীত হয়, তাহলে আমরা খুশি।’ স্বল্প সঞ্চয় বিভাগের জারি করা নির্দেশিকাতে বলা হয়েছে, যেসব মহিলার ‘স্যাস’ এবং ‘এমপিকেবিওয়াই’— দু’টি এজেন্সিই আছে, তাঁদের এজেন্সি নবীকরণের ক্ষেত্রে আয়ের প্রমাণ বা ইনকাম সার্টফিকেট হিসেবে একটি ’২৬ এএস’ ফর্ম জমা করলেই হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ