Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

লগ্নি টানতে রূপরেখা তৈরির উদ্যোগ রাজ্যে

জমি অধিগ্রহণ নীতি আনা বা জমির ঊর্ধ্বসীমা আইন তুলে দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তার কথা এরাজ্যে ক্ষমতায় এসেই জানিয়েছিল বিজেপি।

লগ্নি টানতে রূপরেখা তৈরির উদ্যোগ রাজ্যে
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমি অধিগ্রহণ নীতি আনা বা জমির ঊর্ধ্বসীমা আইন তুলে দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তার কথা এরাজ্যে ক্ষমতায় এসেই জানিয়েছিল বিজেপি। শিল্পমহলকে কীভাবে আর্থিক সহায়তা দেওয়া যায়, সেই বিষয়ে নতুন করে রূপরেখা তৈরির কথাও বলেছিল তারা। কিন্তু সরকারিভাবে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। শীঘ্রই যাতে তা বাস্তবায়িত হয়, তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ বৃহস্পতিবার আলোচনায় বসার কথা শিল্পমন্ত্রী তাপস রায়ের। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য লগ্নি আনা। তার জন্য যা যা করণীয়, তা করা হবে। শুধু টাটাদের এরাজ্যে ফিরিয়ে আনাই নয়, যারা চলে গিয়েছে বা যা যারা আসতে ইচ্ছুক, সবাইকে সাদরে বাংলায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা চালাব। এই বিষয়ে রূপরেখা তৈরি করতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব আমি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ