Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্যুটিং শুরু

২ অক্টোবর। এই তারিখে ঠিক কী ঘটেছিল, তা ঘিরেই ‘দৃশ্যম’ ছবির গল্প আবর্তিত। থ্রিলার ঘরানার এই ফ্র্যাঞ্চাইজির দু’টি সিনেমা দর্শকমহলে অত্যন্ত প্রশংসিত। এবার শ্যুটিং শুরুআসছে ‘দৃশ্যম ৩’।

শ্যুটিং শুরু
  • ২৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

২ অক্টোবর। এই তারিখে ঠিক কী ঘটেছিল, তা ঘিরেই ‘দৃশ্যম’ ছবির গল্প আবর্তিত। থ্রিলার ঘরানার এই ফ্র্যাঞ্চাইজির দু’টি সিনেমা দর্শকমহলে অত্যন্ত প্রশংসিত। এবার আসছে ‘দৃশ্যম ৩’। ছবির শ্যুটিং শুরু হবে এক বিশেষ দিনে— চলতি বছরের ২ অক্টোবর। সবকিছু ঠিক থাকলে নির্মাতারা পরিকল্পনা করছেন, আগামী বছর গান্ধী জয়ন্তীতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বিজয় সালগাঁওকর হিসেবে অজয় যে ফের ফিরছেন, তা আগেই জানা গিয়েছিল। এবারের ছবিতে কী কী চমক থাকবে, তা নিয়ে এখনও থেকেই অনুরাগীদের মধ্যে চর্চা চলছে। তিন মাস ধরে মুম্বইয়ে শ্যুটিং চলবে বলে খবর। পরিচালনার দায়িত্বে থাকছেন অভিষেক পাঠক। তবে মালয়ালম ছবির অনুকরণেই এবারের সিনেমাটি তৈরি হবে নাকি মৌলিক চিত্রনাট্য থাকবে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ