গত ৬ জুন কেন্দ্রের টেলিকম মন্ত্রকের কাছ থেকে লাইসেন্স পেয়েছে এলন মাস্কের স্টারলিঙ্ক। ফলে খুব তাড়তাড়ি ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে তারা। এর জন্য মাসে গ্রাহকদের খরচ হবে ৩ হাজার টাকা। বাড়িতে বা অফিসে এই ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার কিনতে হবে। যার এককালীন খরচ প্রায় ৩৩ হাজার টাকা। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।


