Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

এসএসসি: পরীক্ষাকে কেন্দ্র করে বারাসত সরকারি কলেজে কড়া নিরাপত্তা

এসএসসি: পরীক্ষাকে কেন্দ্র করে বারাসত সরকারি কলেজে কড়া নিরাপত্তা
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৯
Prefer us on Google

আর কিছুক্ষণ পরেই বারাসত সরকারি কলেজে কড়া নিরাপত্তায় শুরু হতে চলেছে এসএসসির নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। উত্তর ২৪ পরগনায় মোট ৩৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা প্রতিটি পরীক্ষা কেন্দ্রে এসে গিয়েছেন। কেন্দ্রের বাইরে অ্যাডমিট কার্ড হাতে নিয়ে সিট খুঁজছেন তাঁরা। একইসঙ্গে শেষ মুহূর্তে পরীক্ষায় বসার আগে একপলক বইয়ে চোখ বুলিয়ে নিচ্ছেন। পরীক্ষার্থীদের কথায়, কিছুটা দেরিতে হলেও পরীক্ষা হওয়ায় বেশ ভালো লাগছে। আশা করব সরকার দ্রুত ফলাফল বের করে নিয়োগ করবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ