নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে এসএসসি’র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা রবিবার। ৩ লক্ষ ১৯ হাজার প্রার্থী বসতে চলেছেন। মোট ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা হবে। তার আগে ওবিসি সংরক্ষণ সহ বিষয়ভিত্তিক শূন্যপদ প্রকাশ করল এসএসসি। সবচেয়ে বেশি আসন ভৌতবিজ্ঞানে (৪,৩৪৫টি)। সবচেয়ে কম তেলুগুতে, ছ’টি। শূন্যপদ ২৩ হাজার ২১২টি। কমিশনের তরফে পরীক্ষার্থীকে সকাল ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিষিদ্ধ তো বটেই, সঙ্গে আনা পেন এবং জলের বোতলও স্বচ্ছ হতে হবে। বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা।



