Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সোমবার এসএসসি নবম-দশমের ফল

সোমবার এসএসসি নবম-দশমের ফল
  • ২২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় আরএলএসটির (নবম-দশম) ফল প্রকাশিত হচ্ছে সোমবার। এদিন কমিশন সূত্রে তা জানা গিয়েছে। প্রাথমিকভাবে খবর ছিল, এই সপ্তাহেই প্রকাশিত হবে সেই ফল। তবে, উচ্চ মাধ্যমিক স্তরের সফল তালিকা নিয়ে যে অভিযোগ উঠেছিল, তাতে আরও সতর্ক কমিশন। আরও খুঁটিয়ে দেখে তালিকা প্রকাশ করতে চাইছিল তারা। তবে, উচ্চ মাধ্যমিক স্তরের প্রার্থীদের ইন্টারভিউ তালিকার ভেরিফিকেশন চলছে। কয়েকজন শিক্ষককে পুরোনো কর্মস্থলে ফেরানোর প্রক্রিয়া চলছে। তাই এই সংক্রান্ত স্ক্রুটিনিতে সময় লাগছে বলে কমিশন সূত্রে খবর। সোমবার ফলপ্রকাশ হলেও ইন্টারভিউয়ের ভেরিফিকেশনে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা পরে প্রকাশ করা হবে। প্রসঙ্গত, এই স্তরে ২৩ হাজার ২১২টি শূন্যপদের জন্য পরীক্ষায় বসেছিলেন প্রায় ২ লক্ষ ৯৪ হাজার চাকরিপ্রার্থী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ