Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সুরক্ষার শংসাপত্র প্রদান ৬০ জন খাদ্য সরবরাহকারীকে, সুন্দরবনে গাইডদের কর্মবিরতি অব্যাহত

সুরক্ষার শংসাপত্র প্রদান ৬০ জন খাদ্য সরবরাহকারীকে, সুন্দরবনে গাইডদের কর্মবিরতি অব্যাহত
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আর কয়েকদিন বাদেই সুন্দরবনে পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পাবে। তাঁদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয় লঞ্চে বা বোটে। কিন্তু যাঁরা খাবার সরবরাহ বা রান্না করেন, তাঁদের এতদিন কোনও খাদ্য সুরক্ষা লাইসেন্স অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল না। অথচ নিয়ম মতো খাদ্য ব্যবসায়ীদের এই শংসাপত্র থাকা জরুরি। সেকথা ভেবেই সুন্দরবনের খাদ্য ব্যবসায়ীদের এই সার্টিফিকেট দেওয়া শুরু করল দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্যবিভাগ। বৃহস্পতিবার গোসাবায় শিবির করে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। ৬০ জন ব্যবসায়ীকে দেওয়া হয় রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
Advertisement
অন্যদিকে, কর্মবিরতি তিনদিন হয়ে গেলেও সেটা এখনই তোলা হবে না বলে জানিয়ে দিলেন সুন্দরবনের গাইডদের একাংশ। বৃহস্পতিবার সুন্দরবন টাইগার রিজার্ভ অফিসে তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আধিকারিকরা। কিন্তু কোনও সমাধান সূত্র বেরয়নি। গাইড ইউনিয়নের সম্পাদক হিমাংশু মণ্ডল বলেন, এদিনের বৈঠক নিষ্ফলা হলেও শুক্রবার জেলা পরিষদের সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। আশা করছি কোনও সমাধান বেরিয়ে আসবে।
সম্পর্কিত সংবাদ