Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মোদির বিকৃত ছবি কাণ্ডে রক্ষাকবচ পেলেন শ্রীলেখা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি প্রদর্শন কাণ্ডে রক্ষাকবচ মিললেও কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

মোদির বিকৃত ছবি কাণ্ডে রক্ষাকবচ পেলেন শ্রীলেখা
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি প্রদর্শন কাণ্ডে রক্ষাকবচ মিললেও কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ২০ জুলাই নিট-ইউজি প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যন্তর-মন্তরে ছাত্র বিক্ষোভে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ধর্মতলায় প্রতিবাদ মিছিলে নরেন্দ্র মোদির কুরুচিকর ও আপত্তিজনক পোস্টার প্রদর্শনের অভিযোগ ওঠে শ্রীলেখার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। যার প্রেক্ষিতে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যর মন্তব্য, ‘এই ধরনের পোস্টার অত্যন্ত কুরুচিকর। সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তির এই রুচিহীন পোস্টার প্রদর্শন অনভিপ্রেত।’ বিচারপতি জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বজায় থাকবে। তদন্ত চলবে, মামলাকারীকে সহযোগিতা করতে হবে। তাঁকে তলব করা হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। ১৪ ডিসেম্বর পুলিশকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। ওইদিন ফের এই মামলার শুনানি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ