Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নবিদের হারিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা

১৯ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৭ উইকেটে ১৩৭। মনে হচ্ছিল দেড়শো রানের গণ্ডিও টপকাতে পারবে না কাবুলিওয়ালার দেশ

নবিদের হারিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আবু ধাবি: ১৯ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৭ উইকেটে ১৩৭। মনে হচ্ছিল দেড়শো রানের গণ্ডিও টপকাতে পারবে না কাবুলিওয়ালার দেশ। তবে শেষ ওভারে ঝড় তুলে ম্যাচের ছবি বদলে দিলেন মহম্মদ নবি। এক ওভারে পাঁচ ছক্কায় দুনিথ ওয়েল্লালাগেকে কাঁদিয়ে ছাড়লেন অভিজ্ঞ অলরাউন্ডার। সেই সুবাদে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তানের স্কোর ৮ উইকেটে ১৬৯। জবাবে ৮ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় শ্রীলঙ্কা। লঙ্কাবাহিনীর সঙ্গেই সুপার ফোরে পৌঁছে গেল বাংলাদেশ। এদিকে, জয়ের আনন্দের মাঝেও শোকের খবরে স্তব্ধ শ্রীলঙ্কার ড্রেসিং-রুম। ম্যাচ চলাকালীন হদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দুনিথের বাবা সুরঙ্গ ওয়াল্লালাগে। বাবাকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছেন তরুণ ক্রিকেটার।

Advertisement

এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর কৃতিত্ব রয়েছে রবি শাস্ত্রী, যুবরাজ সিং, হার্শল গিবসের মতো তারকার। সেই তালিকায় নাম লেখানোর সুযোগ ছিল নবির। শেষ ওভারের প্রথম তিন ডেলিভারিতেই ছক্কা খাওয়ার পর চাপে পড়ে যান দুনিথ ওয়েল্লালাগে। চতুর্থও পঞ্চম বলও ছক্কা। তবে শেষ বল বাউন্ডারির বাইরে পাঠাতে ব্যর্থ নবি। ৩টি চার ও ৬টি ছক্কায় সাজানো  ২২ বলে ৬০ রানের ইনিংস সত্ত্বেও হার বাঁচাতে ব্যর্থ তিনি। কুশল মেন্ডিস (৭৪) ও কামিন্দু মেন্ডিসের দাপটে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছয় শ্রীলঙ্কা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ