Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সার্ভিস রোডের দাবিতে অবরোধ

সার্ভিস রোডের দাবিতে অবরোধ
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: সার্ভিস রোড তৈরির দাবিতে হরিণঘাটা থানার বিরহীর আয়েশপুরে বুধবার জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বিরহী মোড়ে জাতীয় সড়কের পাশে কোনও সার্ভিস রোড নেই। বিরহী বাজার কিংবা মদনপুর যাওয়ার জন্য জাতীয় সড়কের উল্টোদিকের বাসিন্দাদের জন্য কোনও বিকল্প রাস্তাও নেই। তাছাড়া ওই জাতীয় সড়কে নেই কোনও সিগন্যালের ব্যবস্থা। দ্রুতগতিতে গাড়ি চলাচল করে। বাধ্য হয়ে বাসিন্দাদের সেই সড়কই ঝুঁকি নিয়ে পার হতে হয়। আয়েশপুরে জাতীয় সড়কের পাশে রয়েছে একটি স্কুল। সেই স্কুলের ছাত্রছাত্রীদেরও জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে।
Advertisement
গ্রামবাসীদের দাবি, একাধিক বার বিভিন্ন প্রশাসনিক স্তরে আবেদন করেও কোনও সুরাহা মেলেনি। তৈরি হয়নি সার্ভিস রোড। প্রতিবাদে এদিন স্থানীয় বাসিন্দারা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ফলে জাতীয় সড়ক কিছু সময় অবরুদ্ধ থাকে। প্রশাসনের আধিকারিকরা এসে আশ্বাস দিলে ঘণ্টাখানেক বাদে অবরোধ ওঠে।
সম্পর্কিত সংবাদ