নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিসেম্বর মাস চলে এল। তবুও শহর কলকাতায় শীতের দেখা নেই। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, জমাটি ঠান্ডার জন্য কলকাতাবাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে সপ্তাহ শেষে শহরে নামতে পারে তাপমাত্রা। আগামী দুই তিন দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩-৪ ডিগ্রি নীচে নামতে পারে বলে আশা করা হচ্ছে।
Advertisement
আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ডিগ্রি ও ১৭ ডিগ্রির আশেপাশে। গতকাল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি ও ১৬.৭ ডিগ্রি। পাশাপাশি, হাওয়া অফিসের দেওয়া তথ্য বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রার নামা কার্যত সময়ের অপেক্ষা।
অন্যদিকে, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারা কিন্তু নামছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো জেলায় ঠান্ডার কাঁপুনি এখন থেকেই টের পাচ্ছে বাসিন্দারা। কিন্তু, কলকাতায় সেই পরিস্থিতি আসতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলেই মনে করছে হাওয়া অফিস। তবে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কিছুটা হলেও তাপমাত্রা নামতে চলেছে শহর কলকাতায়।