সংবাদদাতা, বনগাঁ: ‘সেফটি বেল্ট’ই হয়ে গেল মৃত্যুর প্রধান কারণ। সেই বেল্ট পরা থাকায় তার টাঙাতে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে জলে পড়ে ডুবে গেলেন এক ঠিকা শ্রমিক। ঘটনাটি ঘটেছে বাগদা ব্লকের চ্যাঙ্গা চাঁদপুর এলাকায়। মৃত ঠিকা শ্রমিকের নাম স্মরজিৎ ঘোষ। বাগদার হামকুড়া এলাকার বাসিন্দা তিনি।
Advertisement
জানা গিয়েছে, সোমবার সকালে বিদ্যুতের খোলা তার সরিয়ে কভার তার টাঙাতে খুঁটিতে উঠেছিলেন স্মরজিৎ। খুঁটি থেকে খোলা তার কাটতেই পুকুরের দিকে ভেঙে পড়ে যায় সেটি। সেফটি বেল্ট দিয়ে বাঁধা থাকায় বিদ্যুতের খুঁটির উপরের অংশ সমতে জলের মধ্যে চাপা পড়ে যান স্মরজিৎ। সহকর্মীরা তাকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে।
মৃতের সহকর্মী জসিম বিশ্বাস বলেন, স্মরজিৎ তার পাল্টাতে বিদ্যুতের খুঁটিতে উঠেছিল। সেফটি বেল্ট পরা ছিল। হঠাৎই বিদ্যুতের খুঁটি ভেঙে পাশের পুকুরে পরে যায় সে। আমরা দ্রুত তাঁকে উদ্ধার করলেও বাঁচাতে পারিনি। এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের বাগদার স্টেশন ম্যানেজার ভবেশ মল্লিক বলেন, সকালে বিদ্যুতের খুঁটিতে খোলা তার সরিয়ে কভার তার লাগানোর কাজ চলছিল। তখন বিদ্যুতের খুঁটি ভেঙে এক ঠিকা শ্রমিক জলে পড়ে যান। পরে তাঁর মৃত্যু হয়।