Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সিপিএমের সিজিও অভিযানে উধাও ঝাঁঝ, ভিড় নামেই

সিপিএমের সিজিও অভিযানে উধাও ঝাঁঝ, ভিড় নামেই
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর ইস্যুতে বৃহস্পতিবার সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ডাক দিয়েছিল সিজিও অভিযানের। কিন্তু নেই সেই ঝাঁঝ, ভিড়ও কম। হাডকো মোড় থেকে দুপুর ২টো নাগাদ সিজিওর উদ্দেশে এগল মিছিল। রাজ্য কমিটির ডাকে উপচে পড়া ভিড় কই? এ নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যেই শুরু হয়েছে গুঞ্জন। এই বিষয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মিছিলে হাঁটতে হাঁটতে বলেন, ‘এইসময়  মানুষ নানা কাজের মধ্যে থাকেন। তাই বলে আমরা অপেক্ষা করতে পারি না। আজকে কাজের দিন। দারুণ জমায়েতের লক্ষ্য ছিল, এমনটা নয়। জমায়েত হয়েছিল শ্যামবাজারে। আজ যথেষ্ট ভালো জমায়েত হয়েছে বলেই আমার ধারণা।’
Advertisement
কর্মী-সমর্থকরাও বলেন, ‘নিরামিষ মিছিল কেন? আমরাও সিজিওতে যাব!’ মিছিল শেষে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোম, রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় ও সংযুক্তা দেব। 
সিজিও থেকে বেরিয়ে মীনাক্ষী বলেন, ‘ওঁরা বলেন ই-মেল করে বক্তব্য জানাতে। আমরা বলেছি, রাজ্য পুলিস যা তথ্য দিয়েছে তার উপর ঘোরাঘুরি করলে চলবে না। দ্রুততার সঙ্গে দোষীদের শাস্তি দিতে হবে।’
সম্পর্কিত সংবাদ