Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সিপিএম নেতার মৃত্যু

সিপিএম নেতার মৃত্যু
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আন্দামানে ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হুগলির এবিটিএ সভাপতি তথা সিপিএম নেতা বেদব্যাস মুখোপাধ্যায়ের (৬৯)। তাঁর বাড়ি শ্রীরামপুরের বেল্টিং বাজারে। শনিবার রাতে আন্দামানের নীল আইল্যান্ডে মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর সস্ত্রীক আন্দামানে ঘুরতে গিয়েছিলেন তিনি। এদিন বিকেলে বেদব্যাসবাবুর মরদেহ বিমানে করে নিয়ে আসা হয় কলকাতায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ