Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরান থেকে ফেরার পথে কিউবা দখল! ট্রাম্পের মন্তব্য ঘিরে জল্পনা, মার্কিন নৌবাহিনীকেই জলদস্যুর সঙ্গে তুলনা

‘ইরান থেকে ফেরার পথে কিউবা দখল করব।’ ইরান যুদ্ধ নিয়ে ভূরাজনৈতিক টানাপোড়েনের জেরে আমেরিকার বিদেশনীতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। এমনই আবহে রসিকতার ছলে এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান থেকে ফেরার পথে কিউবা দখল! ট্রাম্পের মন্তব্য ঘিরে জল্পনা, মার্কিন নৌবাহিনীকেই জলদস্যুর সঙ্গে তুলনা
  • ৩ মে, ২০২৬ ০৯:০৫
Prefer us on Google

ওয়াশিংটন: ‘ইরান থেকে ফেরার পথে কিউবা দখল করব।’ ইরান যুদ্ধ নিয়ে ভূরাজনৈতিক টানাপোড়েনের জেরে আমেরিকার বিদেশনীতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। এমনই আবহে রসিকতার ছলে এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। 

Advertisement

শুক্রবার পাম বিচের ফোরাম ক্লাবের একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘কিউবার তীর থেকে ১০০ গজ দূরে আমদের রণতরী ভিড়বে। ওরা বলবে, আমরা আত্মসমর্পণ করছি। আপনাকে ধন্যবাদ।’ মার্কিন নিষেধাজ্ঞার জেরে এই মুহূর্তে চরম দুর্দশায় কিউবা। ভেঙে পড়েছে সেদেশের অর্থনৈতিক পরিস্থিতি। এরই মধ্যে মজার ছলে করা মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য নতুন শঙ্কার মেঘ তৈরি করেছে। 
অন্যদিকে সমুদ্রে ইরানের একের পর এক বাণিজ্যতরী দখলের অভিযোগ উঠেছে আমেরিকার বিরুদ্ধে। সেখান থেকে তেল চুরি করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে নিজের দেশের নৌবাহিনীর কাজকর্মকে ‘জলদস্যুতা’র সঙ্গে তুলনা করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা জাহাজ, কার্গো, তেল দখল করছি। এটা খুবই লাভজনক ব্যবসা। আমরা কিছুটা জলদস্যুর মতো। তবে আমরা কোনো খেলা খেলছি না।’

সম্পর্কিত সংবাদ