Bartaman Logo
৯ জুন, ২০২৬

উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী কি মহিলা বা মুসলিম মুখ, তুমুল জল্পনা

মহিলা? নাকি মুসলিম? উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, ততই বিজেপি তথা এনডিএ জোটের প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা বাড়ছে।

উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী কি মহিলা বা মুসলিম মুখ, তুমুল জল্পনা
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহিলা? নাকি মুসলিম? উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, ততই বিজেপি তথা এনডিএ জোটের প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা বাড়ছে। এই জল্পনায় জোরদার চর্চা, এবারও নরেন্দ্র মোদি কোনও চমক দিতে পারেন। মহিলা অথবা মুসলিম  প্রার্থীর কথা ভাবা হতে পারে। মুসলিম প্রার্থীর সম্ভাবনা নিয়ে আলোচনার কারণ, বিরোধীরা সেক্ষেত্রে প্রার্থী দিলেও তারা যে মুসলিম প্রার্থীর বিরুদ্ধাচারণ করছে এই বার্তা দেওয়া যাবে। আর মহিলা প্রার্থীর সম্ভাবনা নিয়ে জল্পনার কারণ হল, এখনও পর্যন্ত ১৯৫০ সালের পর ভারতে নারী উপরাষ্ট্রপতি হননি। নারী প্রার্থীর জল্পনা বৃদ্ধির পিছনে অন্যতম কারণ হল, হঠাৎ নরেন্দ্র মোদির সঙ্গে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সাক্ষাৎকার। সম্প্রতি ২০ মিনিট ধরে এই বৈঠক হয়েছে। আবার তারই সঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রীও হঠাৎ জয়পুর থেকে দিল্লি এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এই দুই বৈঠকের কারণ কী? এই গুঞ্জনই চলছে রাজনৈতিক মহলে। কংগ্রেসের প্রতিভা পাতিলের মতোই বিজেপিও দ্রৌপদী মূর্মুকে রাষ্ট্রপতি পদে বসিয়ে মহিলাদের ক্ষমতায়নের বার্তা দিয়েছে। ২০২৯ সালের পর মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার আগেই যাতে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয়ে মহিলা হন, এই ইতিবাচক বার্তাও দিতে পারেন মোদি। শোনা যাচ্ছে আজকালের মধ্যেই উপরাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ