Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নর্থ-সাউথ করিডরে মহালয়া উপলক্ষ্যে কাল স্পেশাল মেট্রো, ব্যাহত হবে চক্ররেল পরিষেবা

আগামী কাল, রবিবার মহালয়া। তর্পণ করতে বহু মানুষ গঙ্গার ঘাটে যাবেন। তাঁদের কথা মাথায় রেখে কাল শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে স্পেশাল মেট্রো চালাবে রেল।

নর্থ-সাউথ করিডরে মহালয়া উপলক্ষ্যে কাল স্পেশাল মেট্রো, ব্যাহত হবে চক্ররেল পরিষেবা
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কাল, রবিবার মহালয়া। তর্পণ করতে বহু মানুষ গঙ্গার ঘাটে যাবেন। তাঁদের কথা মাথায় রেখে কাল শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে স্পেশাল মেট্রো চালাবে রেল। বছরের অন্যান্য সময় রবিবার নর্থ-সাউথ করিডরে সকাল ৯টায় দিনের প্রথম মেট্রো চালু হয়। তবে কাল মহালয়ায় সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতো সকাল ৬টা ৫০ মিনিটে মেট্রো চলাচল শুরু হবে। অন্যান্য ছুটির দিনের তুলনায় কাল সারাদিনে বাড়তি ৫২টি পরিষেবা মিলবে। সবমিলে ১৮২টি।   

Advertisement

তবে চক্ররেল পরিষেবা বিঘ্নিত হবে। রাজ্য প্রশাসন শিয়ালদহ ডিভিশনের কাছে রেল চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে। কারণ, হাজার হাজার মানুষ গঙ্গার ঘাটগুলিতে তর্পণ সারতে ভোর থেকে জড়ো হন। পাশেই চক্ররেলের লাইন। এক্ষেত্রে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। তাই পশ্চিমবঙ্গ সরকারের আর্জি মেনে মহালয়ায় চক্ররেল যাত্রা নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে রেল। সেই সূত্রে কাল রবিবার ৯টি ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি সারাদিনে ২৯টি ট্রেনের যাত্রা ব্যাহত হবে। এই ট্রেনগুলি মহালয়ার দিনে গোটা যাত্রা পথে চলবে না। মাঝপথে যাত্রা শেষ এবং সেখান থেকেই ফিরতি রুটে যাত্রা শুরু করবে। যার মধ্যে একাধিক ট্রেন কলকাতা স্টেশন, বালিগঞ্জ স্টেশন, কাঁকুড়গাছি রোড, বারাসত থেকেই যাত্রা শুরু ও শেষ করবে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ