Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকা বিয়ে রুখতে বিশেষ বৈঠক

গত কয়েক মাসে প্রশাসনের উদ্যোগে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকে একাধিক নাবালিকার বিয়ে আটকানো সম্ভব হয়েছে। সেইসঙ্গে তারা প্রাপ্তবয়সি না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেওয়া হবে না বলে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

নাবালিকা বিয়ে রুখতে বিশেষ বৈঠক
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: গত কয়েক মাসে প্রশাসনের উদ্যোগে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকে একাধিক নাবালিকার বিয়ে আটকানো সম্ভব হয়েছে। সেইসঙ্গে তারা প্রাপ্তবয়সি না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেওয়া হবে না বলে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। নাবালিকার বিয়ে রুখতে প্রশাসন নানা সচেতনতামূলক কাজ করছে। তবে অভিভাবকদের একাংশের অসহযোগিতার কারণে সব সময় বিয়ে আটকানো যাচ্ছে না। শুক্রবার এ নিয়ে ব্লক অফিসে এক বৈঠক ডাকা হয়। এই বৈঠকে বিডিও এইচ এম রিয়াজুল হক ছাড়াও  ইমাম, মুয়াজ্জিন, ব্লক স্বাস্থ্য আধিকারিক, পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিও বলেন, নাবালিকার বিয়ে ঠেকাতে হলে সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। সেই লক্ষ্যেই এই বৈঠক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ