Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

মৌন মুখরের অনুষ্ঠান

সম্প্রতি শিশির মঞ্চে অনুষ্ঠিত হল মৌন মুখর সংস্থার ৪১তম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঞ্চে সম্মান প্রদান করা হয় পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের প্রশাসনিক আধিকারিক অভিজিৎ চট্টোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব সত্যপ্রিয় সরকার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের প্রধান ডঃ তরুণ প্রধানকে।

মৌন মুখরের অনুষ্ঠান
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি শিশির মঞ্চে অনুষ্ঠিত হল মৌন মুখর সংস্থার ৪১তম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঞ্চে সম্মান প্রদান করা হয় পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের প্রশাসনিক আধিকারিক অভিজিৎ চট্টোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব সত্যপ্রিয় সরকার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের প্রধান ডঃ তরুণ প্রধানকে। 

Advertisement

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মৌন মুখর দলের প্রতিষ্ঠাতা পরিচালক শান্তিময় রায়ের নির্দেশনায় একক ও সমবেত মূকাভিনয়। শান্তিময়ের একক অভিনয়ের দক্ষতা প্রকাশ পায় মূকাভিনয়ের টুকিটাকি ও কবাডি খেলা— এই দু’টির মাধ্যমে। সবশেষে অনুষ্ঠিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতা অবলম্বনে একটি অপূর্ব মূকাভিনয়। এখানে চিরাচরিত মূকাভিনয়ের পোশাক ব্যবহার না করে রবীন্দ্রভাবনাকে  বজায় রাখতে গল্প অনুযায়ী পোশাক পরেছিলেন শিল্পীরা। আবহসঙ্গীত ও আলোর ব্যবহার এই উপস্থাপনাকে অন্য মাত্রা দেয়। অভিনয়ে শান্তিময় রায় ছাড়াও ছিলেন বিজন দে, অজয় সাহা প্রমুখ। ব্যবস্থাপনায় ছিলেন অদিতি রায় ও সৈকত নন্দী।

Advertisement
সম্পর্কিত সংবাদ