অবশেষে উত্তর সিকিমের লাচেন ও ছাতেনে আটকে পড়া ট্যুরিস্ট ট্যাক্সি চালকদের উদ্ধারের ব্যবস্থা করল সিকিম সরকার। আজ, রবিবার সকালে পাকিয়ং বিমানবন্দর থেকে একটি কপ্টার তাঁদের উদ্ধারের জন্য ছাতেনের উদ্দেশে রওনা দেয়। সেখানে সিকিমের কিছু সরকারি কর্মীও ধসের জেরে আটকে রয়েছেন। ট্যুরিস্ট ট্যাক্সি চালকদের পাশাপাশি ওই সরকারি কর্মীরাও উদ্ধারের জন্য আবেদন জানিয়েছিলেন সিকিম প্রশাসনের কাছে।


