বাংলা আবাসের প্রথম কিস্তির টাকা পেয়েও এখনও অনেকে লিনটেল পর্যন্ত কাজ শেষ করেননি। তাদের সাতদিনের মধ্যে ওই পর্যন্ত কাজ শেষ করতে হবে। আজ, বুধবার সেই কথা জানিয়ে প্রশাসনের তরফে মাইকিং শুরু হল জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েত এলাকায়। নির্দেশ না মানলে,সেই উপভোক্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



