Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে দক্ষিণ-পূর্ব রেলের গুচ্ছ ট্রেন বাতিল

আদ্রা ডিভিশনে রেলের জরুরি কাজ শুরু হবে। তার ফলে আজ, সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন পরিষেবা ব্যাহত হবে।

আজ থেকে দক্ষিণ-পূর্ব রেলের গুচ্ছ ট্রেন বাতিল
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদ্রা ডিভিশনে রেলের জরুরি কাজ শুরু হবে। তার ফলে আজ, সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন পরিষেবা ব্যাহত হবে। আজ, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত আপ-ডাউনে আসানসোল-আদ্রা (৬৮০৪৬/৬৮০৪৫) মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে। পাশাপাশি আসানসোল-পুরুলিয়া (৬৩৫৯৪/৬৩৫৯৩) মেমু প্যাসেঞ্জার চলবে না  ১৭, ১৯ এবং ২২ মার্চ। এছাড়াও এক গুচ্ছ ট্রেন এই সাতদিন গোটা যাত্রাপথ সম্পূর্ণ করবে না। ট্রেনগুলি যাত্রা শুরু কিংবা শেষ করার স্টেশন অদলবদল হবে। সংশ্লিষ্ট ট্রেনগুলি হল  টাটা-আসানসোল মেমু প্যাসেঞ্জার, আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জার, বর্ধমান-হাতিয়া মেমু এক্সপ্রেস।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ