Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

দক্ষিণ দিল্লি বইমেলার সূচনা

আজ শুরু দক্ষিণ দিল্লি বইমেলা উৎসব। আয়োজনে দক্ষিণ দিল্লি কালীবাড়ি কমিটি। চলবে রবিবার পর্যন্ত। সাধারণ সম্পাদক সুব্রত দাস জানান, তিনদিনের এই বইমেলায় থাকছে কলকাতা ও দিল্লির বিভিন্ন প্রকাশনা সংস্থা।

দক্ষিণ দিল্লি বইমেলার সূচনা
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ শুরু দক্ষিণ দিল্লি বইমেলা উৎসব। আয়োজনে দক্ষিণ দিল্লি কালীবাড়ি কমিটি। চলবে রবিবার পর্যন্ত। সাধারণ সম্পাদক সুব্রত দাস জানান, তিনদিনের এই বইমেলায় থাকছে কলকাতা ও দিল্লির বিভিন্ন প্রকাশনা সংস্থা। পাশাপাশি, বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আজ, শুক্রবার বইমেলার উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশন দিল্লি শাখার সম্পাদক স্বামী সর্বলোকানন্দ ও সাহিত্যিক প্রচেত গুপ্ত।

Advertisement

সমাপ্তি অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবেন স্বামী কৃপাকরানন্দ মহারাজ। আয়োজকরা জানিয়েছেন, সাহিত্য ও সাংস্কৃতিক আলোচনার পাশাপাশি প্রবাসে বাংলা বই ও বাংলা ভাষা চর্চার নানবিধ উদ্যোগের সূত্রপাত হবে এই বইমেলার মধ্যে দিয়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ