Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জিম্বাবোয়েকে সহজেই হারাল দক্ষিণ আফ্রিকা

দলের ব্যাটিং গভীরতা আবারও বোঝাল দক্ষিণ আফ্রিকা। প্রাথমিক ঝটকা সামলে জিম্বাবোয়েকে ৫ উইকেটে বশ মানাল প্রোটিয়া বাহিনী

জিম্বাবোয়েকে সহজেই হারাল দক্ষিণ আফ্রিকা
  • ২ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: দলের ব্যাটিং গভীরতা আবারও বোঝাল দক্ষিণ আফ্রিকা। প্রাথমিক ঝটকা সামলে জিম্বাবোয়েকে ৫ উইকেটে বশ মানাল প্রোটিয়া বাহিনী। টি-২০ বিশ্বকাপে আগেই শেষ চারে পৌঁছে গিয়েছিল ম্যান্ডেলার দেশ। সেমি-ফাইনালের আগে এই জয় মার্করাম-রাবাডাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ১৫৩ রান তোলে জিম্বাবোয়ে। ৪৩ বলে ৭৩ করেন ক্যাপ্টেন সিকান্দর রাজা। শেষদিকে ক্লাইভ মানদানে ২০ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস উপহার দেন। জবাবে শুরুতেই মার্করাম (৪) ও ডি’কককে (০) হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু মিডল অর্ডারের দৃঢ়তায় লক্ষ্যে পৌঁছাতে অসুবিধা হয়নি। সৌজন্যে ডেওয়াল্ড ব্রেভিসের ১৮ বলে ৪২ রানের ইনিংস। এছাড়া ২১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন লিন্ডে। জিম্বাবোয়ে হারলেও দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হন সিকান্দর রাজা। দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ৩টি উইকেট নেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ