Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনে ফাইনাল নিয়ে এখনও আশায় সৌরভ

ইডেনে আইপিএলের ফাইনাল হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তার আবহেই মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট আশাবাদী যে, কলকাতাতেই বসবে ক্রোড়পতি লিগের নির্ণায়ক ম্যাচ।

ইডেনে ফাইনাল নিয়ে এখনও আশায় সৌরভ
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডেনে আইপিএলের ফাইনাল হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তার আবহেই মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট আশাবাদী যে, কলকাতাতেই বসবে ক্রোড়পতি লিগের নির্ণায়ক ম্যাচ। এক অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘এত সহজে সরানো যায় নাকি? ইডেনেই প্লে-অফ হওয়ার কথা। আমি নিশ্চিত, এখানেই হবে ফাইনাল।’

Advertisement

বোর্ডসূত্রে খবর, প্লে-অফের সময় কলকাতায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেজন্যই সরানো হতে পারে ম্যাচ। তবে বিসিসিআই এই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি। কলকাতায় ক্রিকেটপ্রেমীরা অবশ্য এমন আশঙ্কার খবরে বিক্ষোভ দেখিয়েছেন। সৌরভের অবশ্য তাতে সায় নেই। তাঁর মতে, ‘প্রতিবাদ করে বিশেষ লাভ হবে না। সিএবি’র সঙ্গে বোর্ডের দারুণ সম্পর্ক। আর কলকাতায় লিগের সমস্ত ম্যাচ হয়ে গিয়েছে। সেজন্যই নতুন সূচির প্রথম তালিকায় ইডেনের নাম ছিল না।’ 
প্রাথমিকভাবে, ২৩ মে ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ২৫ মে ফাইনাল হওয়ার কথা। কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরে আইপিএল সাময়িকভাবে বন্ধ ছিল। সংঘর্ষ বিরতির ঘোষণার পর আইপিএল ফের চালুর সিদ্ধান্ত নেয় বোর্ড। নতুন সূচিও ঘোষিত হয়। কিন্তু তাতে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল নিয়ে ধোঁয়াশাই রয়েছে। শোনা যাচ্ছে, ফাইনাল আমেদাবাদে বা মুম্বইয়ে সরানো হতে পারে। এ বিষয়ে স্পষ্ট জানতে চেয়ে বোর্ডের কাছে চিঠিও পাঠিয়েছে সিএবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ