Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি

একটা সময় ইডেনই ছিল দেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। লক্ষাধিক দর্শক গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতেন। তবে চেয়ার বসানোর পর আসন সংখ্যা অনেকটাই কমেছে।

দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটা সময় ইডেনই ছিল দেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। লক্ষাধিক দর্শক গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতেন। তবে চেয়ার বসানোর পর আসন সংখ্যা অনেকটাই কমেছে। ফলে টিকিটের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় সিএবি কর্তাদের। তাই ইডেনের ‘একলাখি গৌরব’ ফিরিয়ে আনতে চান সিএবি’র নবনির্বাচিত প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘অনেক পরিকল্পনা রয়েছে। আপাতত রনজি ট্রফির প্রস্তুতি নিয়ে বাংলা দলের সঙ্গে বৈঠক করব। দু’মাস পর রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ। খুব ভালো খেলা হবে। পরের বছর টি-২০ বিশ্বকাপ। আশা করছি, আমরা একটা বড় ম্যাচ পাব। একই সঙ্গে পরিকাঠামোর উন্নয়নেও জোর দিতে হবে। ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপের পর ইডেনের গ্যালারি সংস্কারের কাজ শুরু হতে পারে। আমাদের লক্ষ্য আসন সংখ্যা বাড়িয়ে এক লক্ষ করা।’

Advertisement

সোমবার বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে বসেছিল সিএবি’র বার্ষিক সাধারণ সভা। বিদায়ী প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি জানান, ডুমুরজলাতে হবে সিএবি’র নিজস্ব মাঠ। রাজ্য সরকারের থেকে পাওয়া জমিতেই গড়ে তোলা হবে আধুনিক ক্রিকেট অ্যাকাডেমি। গত আর্থিক বর্ষে সিএবি’র ভালো মুনাফা হয়েছে। তাই ক্লাবগুলির অনুদান বেড়ে হচ্ছে ৮ লক্ষ টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ