Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

গাজায় ইজরায়েলের নির্বিচারে গণহত্যা, প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন সোনিয়ার

গাজায় গণহত্যা নিয়ে ভারত কেন চুপ, এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

গাজায় ইজরায়েলের নির্বিচারে গণহত্যা, প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন সোনিয়ার
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গাজায় গণহত্যা নিয়ে ভারত কেন চুপ, এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। শনিবার তিনি এক প্রতিবেদনে লিখেছেন, গাজায় ইজরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে, সেই বিষয়ে ভারতের পুরোপুরি নীরব থাকা ও নিষ্ক্রিয়তা শুধুমাত্র নৈতিকভাবে নিন্দনীয় নয়. জাতীয় স্বার্থের দিক থেকেও এর কোনো ব্যাখ্যা নেই। কংগ্রেস নেত্রীর মতে, প্যালেস্তাইন, ইরান ও পশ্চিম এশিয়ায় ঐতিহাসিক মিত্রদের সঙ্গে ভারত দূরত্ব তৈরি করেছে। সারা বিশ্বের জনমত যেদিকে, সেদিকেও ভারত নেই। এর ফলে বর্তমান সংঘাতের পরিস্থিতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পাকিস্তান নিয়েছে। ইরানের উপর হামলার ঠিক আগে মোদির ইজরায়েল সফরকে ‘বিস্ময়কর’ আখ্যা দিয়েছেন তিনি। 

Advertisement

একটি সংবাদমাধ্যমে সোনিয়া লিখেছেন, ভারতের জাতীয়তাবাদের চেতনা বলে যে, প্যালেস্তানে শিশুদের উপর যে নৃশংস হামলা হয়েছে, তার পক্ষে যেন আওয়াজ তোলা হয়। আর জাতীয় স্বার্থ দাবি করে যে, গাজায় ইজরায়েলি প্রশাসনের গণহত্যা ও লক্ষ লক্ষ প্যালেস্তিনীয় পরিবারকে বাস্তুচ্যুত করার বিরুদ্ধে বিশ্বজুড়ে যে জনমত তৈরি হয়েছে, তাতে যেন ভারত সাড়া দেয়। কিন্তু মোদি সরকার এই বিষয়ে মুখ বন্ধ করে রেখেছে। তিনি লিখেছেন, ভারতের অবসরপ্রাপ্ত বিচারপতি এস মুরলীধরের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরেই জানিয়েছে, গাজায় শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে তাদের অস্তিত্বকে ধ্বংস করে দেওয়াই ইজরায়েলের প্রধান উদ্দেশ্য। গাজায় মৃতদের ২৭ শতাংশই শিশু। যাদের মাথা ও ঘাড়ে গুলি করা হয়েছিল। এছাড়া গাজার ৯৭ শতাংশ স্কুলও ধ্বংস করে দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ