Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সোনমের ৪০

নায়িকারা নাকি নিজেদের বয়স লুকিয়ে রাখেন? না! এই ধারণা এখনকার নায়িকাদের জন্য সঠিক নয়। ৪০ বছরে পৌঁছে গেলেন সোনম কাপুর। সাড়ম্বরে নিজের জন্মদিন পালন করলেন নায়িকা

সোনমের ৪০
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নায়িকারা নাকি নিজেদের বয়স লুকিয়ে রাখেন? না! এই ধারণা এখনকার নায়িকাদের জন্য সঠিক নয়। ৪০ বছরে পৌঁছে গেলেন সোনম কাপুর। সাড়ম্বরে নিজের জন্মদিন পালন করলেন নায়িকা। বয়স লুকিয়ে রাখার কোনও প্রয়াসই করেননি তিনি। জন্মদিন উপলক্ষ্যে এক পার্টির আয়োজন করেছিলেন সোনম। বন্ধু, পরিবার এবং ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠরা উপস্থিত হয়ে সোনমকে শুভেচ্ছা জানান। করিনা কাপুর খান, সইফ আলি খানের মতো ইন্ডাস্ট্রির বন্ধুরা যেমন ছিলেন সেই পার্টিতে। তেমনই জাহ্নবী কাপুর, খুশি কাপুরের মতো পরিবারের সদস্যরাও ছিলেন। মা হওয়ার পর অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন সোনম। পুত্রসন্তান এখন তাঁর প্রায়োরিটি। তবে ফ্যাশন সচেতন সোনম আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তিমাফিক কাজ চালিয়ে যাচ্ছেন। এত বছর ধরে তাঁর কাজ পছন্দ করায় অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নায়িকা। সঠিক চিত্রনাট্যের অফার পেলে ফের তিনি অভিনয়ে ফিরবেন বলে জানিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ