হাঁফ ছেড়ে বাঁচলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কোনও কঠিন কাজ শেষ হলে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেন আপনি, তেমনই। কারণ সদ্য একটি কঠিন দৃশ্যের শ্যুট শেষ করেছেন তিনি। দক্ষিণ অভিমুখে যাত্রা শুরু করেছেন সোনাক্ষী। ‘জাটধারা’ ছবির হাত ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হবে তাঁর। সদ্য এই ছবির দ্বিতীয় অংশের কাজ শেষ করেছেন সোনাক্ষী। সোশ্যাল মিডিয়ায় সে খবর নিজেই জানিয়েছেন নায়িকা। জানা গিয়েছে, এই পর্বে একাধিক অ্যাকশন ও জটিল দৃশ্য শ্যুট করতে হয়েছে তাঁকে। তাই এই পর্ব শেষ হতেই খানিক স্বস্তিতে রয়েছেন সোনাক্ষী। শীঘ্রই তৃতীয় শিডিউলের কাজ শুরু হবে বলেও জানিয়েছেন নায়িকা। উল্লেখ্য, সুপারন্যাচারাল ফ্যান্টাসি থ্রিলার ঘরানার এই ছবিটি শীঘ্রই মুক্তি পাবে।



