Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা পুলিশের হেপাজতে সোনা পাপ্পু

মঙ্গলবার ইডির কাছ থেকে সোনা পাপ্পুকে নিজেদের হেপাজতে নিল কলকাতা পুলিশ। ২০ জুন পর্যন্ত তাকে রবীন্দ্র সরোবর থানার হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

কলকাতা পুলিশের হেপাজতে সোনা পাপ্পু
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ইডির কাছ থেকে সোনা পাপ্পুকে নিজেদের হেপাজতে নিল কলকাতা পুলিশ। ২০ জুন পর্যন্ত তাকে রবীন্দ্র সরোবর থানার হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। লালবাজার সূত্রে এখবর জানা গিয়েছে। গত ১ ফেব্রুয়ারি বিকালে রবীন্দ্র সরোবর থানার কাঁকুলিয়া রোডে সিন্ডিকেট কারবার এবং এলাকা দখল নিয়ে বিবাদের জেরে বাপি হালদার এবং সোনা পাপ্পুর গোষ্ঠীর মধ্যে বোমা ও গুলির লড়াই হয়। এই ঘটনার পর বাপি গ্রেপ্তার হলেও সোনা পাপ্পু পলাতক ছিল। তবে একাধিকবার ফেসবুক লাইভে সোনা পাপ্পুকে দেখা গিয়েছে, নিজের পক্ষে সাফাই দিতে। বিধানসভা ভোটের মুখে কসবার ত্রাস সোনা পাপ্পুর বাড়িতে  হানা দিয়েছিল ইডি। এরপর বেআইনি লেনদেন এবং জমি দখলের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ