Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পারিবারিক বিবাদের জেরে বাবাকে ধারালো অস্ত্রের কোপ ছেলের, চাঞ্চল্য

পারিবারিক বিবাদের জেরে বাবাকে ধারালো অস্ত্রের কোপ ছেলের, চাঞ্চল্য
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৯
Prefer us on Google

বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে। আজ, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের টেকরায়পুরের কাছাড়িপাড়ায়। জখম বাবা শাজাহান শেখকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে শাজাহান শেখের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল ছেলে সানারুদ্দিন শেখের। এদিন সকালে সেই বিবাদ চরমে পৌঁছয়। আর তখনই সানারুদ্দিন ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কোপ মারে বলে অভিযোগ। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত ছেলে। ইসলামপুর থানার পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ