Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এত কিছু তো হল, মানুষ মানবিক হল কি? আলোচনা আর জি করে

ইমার্জেন্সির সামনে ভিড়। রবিবার বিকেলের ভিজিটিং আওয়ার্সে হাতে হলুদ কার্ড নিয়ে অপেক্ষারত পেশেন্ট পার্টিরা। ঘটনাস্থল আর জি কর মেডিক্যাল কলেজ।

এত কিছু তো হল, মানুষ মানবিক  হল কি? আলোচনা আর জি করে
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইমার্জেন্সির সামনে ভিড়। রবিবার বিকেলের ভিজিটিং আওয়ার্সে হাতে হলুদ কার্ড নিয়ে অপেক্ষারত পেশেন্ট পার্টিরা। ঘটনাস্থল আর জি কর মেডিক্যাল কলেজ। এখনও আর জি করের গেটের বাইরে-ভিতরে কেন্দ্রীয় বাহিনীর প্রহরা। আর মূল ফটকের সামনে অস্থায়ী ছাউনির নীচে অভয়ার অবয়বের ছবিতে মালা দেওয়া। সেখানেই দাঁড়িয়েই দু’জন ভদ্রলোক বলছিলেন, ‘এত কিছু হল, সচেতনতা-ভয় এল কি? মানুষ মানবিক হল না।’ 

Advertisement

দশমাস আগে এক পিজিটি চিকিত্সককে ধর্ষণ করে খুন করা হয় এই আর জি করে। তারপর আন্দোলন দেখেছিল শহর। ইমার্জেন্সি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। দরজা বন্ধ সেই ইমার্জেন্সির সামনে এখন পেশেন্ট পার্টির অস্থায়ী বসবাস। গোটা হাসপাতালে দেওয়ালে দেওয়ালে তাকালে এখনও স্লোগান মুখর। কোথাও লেখা ‘স্টপ রেপ’, কোথাও লেখা ‘ডোন্ট শেক হ্যান্ড উইথ কালপ্রিট’। ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে এত আন্দোলন, ‘রাত দখল’—তারও বছর ঘুরতে না ঘুরতেই কসবার কলেজের ভিতরে একই ঘটনা ঘটে গেল! দক্ষিণ কলকাতায় যখন আন্দোলনের সলতে পাকানো হচ্ছে, তখন উত্তর কলকাতার এই আর জি কর এখনও গতবছরের সময় তুলে ধরছে। এই হাসপাতালে প্রবেশ করলেই গতবছরের ৯ আগস্টের ঘটনা মনে পড়ে যায়। রবিবার বিকেলে হাসপাতালে রাখা অভয়ার সেই অবয়বের সামনে দাঁড়িয়েই এক ব্যক্তি বলছিলেন, ‘কী হল এতকিছু করে? আবার তো সেই কলেজেই এমন ঘটনা ঘটল!’ পাশ থেকেই আর একজন বলে উঠলেন, ‘কিছু করেই কিছু হবে না। মানুষকে বুঝতে হবে। সচেতন হতে হবে। মানবিক হতে হবে।’ 
হাবড়া থেকে এক ব্যক্তি এসেছিলেন তাঁর আত্মীয়কে দেখতে। পেশায় ব্যবসায়ী সুনীল বলছিলেন, ‘পুলিস তো ছ’ঘণ্টার মধ্যে ধরল। আসলে মানুষ এখন অমানবিক হয়ে উঠেছে। নিজেদের মধ্যে কোনও নিয়ন্ত্রণ নেই।’ আর জি কর জুড়েই কার্যত এই নিয়েই আলোচনা চলল দিনভোর। দীর্ঘদিন চিকিত্সা ক্ষেত্রে অচলাবস্থা চলার পর সব স্বাভাবিক এখন। কিন্তু ওই নৃশংস ঘটনাই ফিরল মানুষের আলোচনায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ