Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনারপুরের ছ’টি পঞ্চায়েতের রাস্তায় বসবে ১৪০টি সৌরবাতি

সোনারপুরের ছ’টি পঞ্চায়েতের রাস্তায় বসবে ১৪০টি সৌরবাতি
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাস্তার আলোর সমস্যা অনেকটাই মিটতে চলেছে সোনারপুর দক্ষিণ বিধানসভার গ্রামীণ এলাকায়। ছ’টি গ্রাম পঞ্চায়েতের জন্য প্রায় ১৪০টি সোলার স্ট্রিট লাইট বা সৌরবাতি বসানোর সিদ্ধান্ত হয়েছে। এর ফলে আলোকিত হবে গ্রাম, পাড়া ও অঞ্চলের রাস্তাঘাট। সন্ধ্যার পর বেরতে আর অসুবিধা হবে না বাসিন্দাদের। এই বিধানসভা অঞ্চলের কালিকাপুর এক, দুই, পোলাঘাট, সোনারপুর ২, প্রতাপনগর এবং লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ জায়গা সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায়। সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। আলো বসানো এবং তার জন্য বিদ্যুৎ বিলের অতিরিক্ত খরচের বোঝার কারণে গ্রামীণ এলাকায় আলো বসাতে অনীহা ছিল পঞ্চায়েত প্রশাসনের। তাদের তরফে এই সমস্যার কথা যাদবপুর লোকসভার সাংসদ সায়নী ঘোষকে জানানো হলে, তিনি তাঁর তহবিল থেকে এই আলো দেওয়ার ব্যবস্থা করেন। সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক বলেন, অন্ধকারের সমস্যা থেকে রেহাই পেতে এমপি এই আলো লাগানোর অর্থ দিচ্ছেন। এতে পঞ্চায়েতগুলির উপর বাড়তি চাপ পড়বে না। সাধারণ মানুষ উপকৃত হবেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ