Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনার হার নিয়ে  পালাল দুষ্কৃতীরা

সোনার হার নিয়ে  পালাল দুষ্কৃতীরা
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: ভরদুপুরে বৃদ্ধার গলার সোনার হার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বাটার মোড় এলাকায়। ওই বৃদ্ধা বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়কের মা। এভাবে তাঁর গলার সোনার হার খোয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বৃদ্ধা অহল্যা কীর্তনিয়া এদিন দুপুরে ওষুধ কিনতে বাটার মোড়ে এসেছিলেন। তখন দুই যুবক বাইকে করে এসে তাঁর সঙ্গে আলাপ জমায়। এরপর তাঁর গলার সোনার হার খুলে বোতলের মধ্যে ভরে পালিয়ে যায় দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা।
Advertisement
সম্পর্কিত সংবাদ