Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্নান করতে নেমে  ডুবে মৃত্যু বৃদ্ধার

স্নান করতে নেমে  ডুবে মৃত্যু বৃদ্ধার
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রামরাজাতলা এলাকায়। মৃতার নাম মনু মান্না (৮৩)। তাঁর বাড়ি রামচরণ শেঠ রোডে। বৃদ্ধাকে ডুবে যেতে দেখে স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন। তবে ততক্ষণে মৃত্যু হয়েছিল তাঁর। এরপর চ্যাটার্জিহাট থানার পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিস জানিয়েছে, বৃদ্ধা পুকুরে নেমে কোনওভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। সে কারণেই ডুবে গিয়ে মৃত্যু হয় তাঁর।
Advertisement
সম্পর্কিত সংবাদ