Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সেনকো গোল্ডের আয় বাড়ল

সেনকো গোল্ডের আয় বাড়ল
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি অর্থবর্ষ ২০২৪-২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩১ শতাংশ আয় বাড়াল সেনকো গোল্ড লিমিটেড। আয়ের পরিমাণ দেড় হাজার কোটি টাকার বেশি। সোনা বিক্রির পরিমাণ ৭ শতাংশ হারে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সোনার দামের নিরিখে গয়না বিক্রি বেড়েছে ৩০ শতাংশ। হীরের গয়না বিক্রির অঙ্ক বেড়েছে ৯ শতাংশ হারে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেনকো গোল্ডের আয় বেড়েছে ১৮ শতাংশ হারে। মোট আয়ের পরিমাণ ২ হাজার ৯০৪ কোটি টাকা। এই ছ’মাসে সংস্থার কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৬৩ কোটি ৪০ লক্ষ টাকা। সংস্থার এমডি ও সিইও শুভঙ্কর সেন বলেন, অক্টোবরে আমরা হাজার কোটি টাকারও বেশি বিক্রিবাটা করেছি। নবরাত্রি, দেওয়ালি ও ধনতেরসের কারণে সাফল্য এসেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ